Description
গ্যালন : ১০ গ্যালন জিও ব্যাগ
ওজন : ১৮০ গ্রাম
কোন জাতীয় গাছের জন্য উপযোগী : ফুল গাছ, মরিচ গাছ, বেগুন গাছ, টমেটো গাছ , স্ট্রবেরি গাছ .
সাইজ : ডায়ামিটার ১৬ ইঞ্চি X উচ্চতা ১২ ইঞ্চি
মাটির ক্যাপাসিটি : ৩৮ kg
ফেব্রিক Gsm : ৩০০ Gsm
ফেব্রিক ধরন : Hard Felt
ফেব্রিক কালার : Black
জিও ব্যাগের স্থায়িত্ব : ২-৫ বছর
সাধারণ ড্রাম ও জিও ব্যাগের মধ্যে পার্থক্য
Geo Fabric Grow Bags এ পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো হয়। ড্রামে ছিদ্র করতে হয় তার উপর টবের টুকরা দিতে হয়, তার উপর বালি দিতে হয়।
তারপরেও অনেক সময় পানি বেশি হয়ে গেলে ড্রামে গাছের শিকড় পচে যায়।
জিও ব্যাগে এগুলোর কোন ঝামেলা নেই। সরাসরি মাটি দিয়ে গাছ লাগিয়ে ফেলুন। পানি বেশি হলেও শিকড় পচে যাওয়ার সম্ভাবনা নাই।
জিও ব্যাগের ভেতর দিয়ে বাতাস চলাচল করে। ড্রামের ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে না।
ব্যবহার করার পরেও জিও ব্যাগ ভাঁজ করে রেখে দেওয়া যায়। দশটি জিও ব্যাগ ভাঁজ করে রাখলে খুব অল্প জায়গা নিবে। কিন্তু ড্রাম ভাঁজ করা যাবে না।
ছাদ বাগান ও কৃষিকাজে ব্যবহারের সুবিধা
পর্যাপ্ত বাতাস চলাচল (Air Pruning): জিও ব্যাগের ফ্যাব্রিক সূক্ষ্ম ছিদ্রযুক্ত হওয়ায় মাটিতে সহজে বাতাস প্রবেশ করে। এটি শিকড়কে সুস্থ রাখে এবং ভালো বৃদ্ধি নিশ্চিত করে।
অতিরিক্ত পানি নিষ্কাশন: টবে পানি জমে শিকড় পচে যাওয়ার যে ভয় থাকে, জিও ব্যাগে তা হয় না। অতিরিক্ত পানি ব্যাগের দেয়াল দিয়ে নিজে থেকেই বের হয়ে যায়।
হালকা ওজন ও সহজে স্থানান্তরযোগ্য: প্লাস্টিক বা সিরামিকের টবের তুলনায় জিও ব্যাগ অনেক হালকা। দুই পাশে শক্ত হাতল থাকায় গাছ সহ এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে সরানো যায়।
ছাদের উপর কম লোড: ওজনে হালকা হওয়ায় ভবনের ছাদের ওপর বাড়তি কোনো ক্ষতিকর ওজন সৃষ্টি করে না।
তাপমাত্রা নিয়ন্ত্রণ: গরমের দিনে জিও ব্যাগ গাছের শিকড় ঠান্ডা রাখে এবং অতিরিক্ত উত্তাপ থেকে মাটিকে রক্ষা করে।
দীর্ঘস্থায়ী ও টেকসই: ভালো মানের জিও ব্যাগ ইউভি (UV) রেসিস্ট্যান্ট এবং পরিবেশবান্ধব হওয়ায় ২ থেকে ৫ বছর বা তারও বেশি সময় অক্ষত থাকে।

Reviews
There are no reviews yet.